রাজনীতি

প্রতি মাসে বৈশাখী ভাতা নেন ওয়াসার এমডি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তারা বছরে একবার করে বৈশাখী ভাতা নিলেও ওয়াসার এমডি প্রতি মাসেই নেন বৈশাখী ভাতা। তার এসব দুর্নীতি দামাচাপা দিতেই ওয়াসা পানির দাম বৃদ্ধি করছে।

ওয়াসার পানির দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করে।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুল রসিদ ফিরোজ বলেন, তাসকিন আহমেদ কোন শক্তির বলে বার বার ওয়াসার এমডি হচ্ছেন? সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও কেন একই পদে বার বার তাকে বহাল এই প্রশ্ন সবার।

তিনি অভিযোগ করে বলেন, সরকারি কর্মকর্তারা বছরে একবার করে বৈশাখী ভাতা নেন, আর তিনি প্রতি মাসে নেন বৈশাখী ভাতা।

কেন্দ্রীয় কমিটির অপর সদস্য রাহিকুজ্জমান রতন বলেন, ওয়াসার সীমাহীন দুর্নীতির দায়ভার জনগণ নিবে না। আর এই দুর্নীতি দামাচাপা দিতে ওয়াসা পানির দাম বৃদ্ধি করছে।

সমাবেশে বলা হয়, গত ১৪ মাস ধরে সারা বিশ্বের মতাে বাংলাদেশের জনগণও এক সংকটকাল অতিবাহিত করছে। করােনা মহামারি মানুষের জীবন ও জীবিকার উপর চরম আঘাত হেনেছে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ সবকিছু বিপর্যস্ত। ব্র্যাকসহ বিভিন্ন সংস্থার জরিপ বলছে, করােনাকালে ৬২ শতাংশ মানুষের আয় কমে গেছে। নতুন আড়াই কোটি মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছে। দারিদ্রতা ২০ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে। ৫২ শতাংশ মানুষ তাদের খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে। এ অবস্থায় একদিকে কর্মহীন, আয় কমে যাওয়া মানুষ অতীব কষ্টে দিনাতিপাত করছে।

নিত্যপ্রয়ােজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে বলে অভিযোগ করে তারা বলেন, দফায় দফায় চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়ােজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। দ্রব্যমূল্য ক্রমাগত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৯ টাকা বৃদ্ধির ঘােষণা দিয়েছে। গত অক্টোবর থেকে তেলের দাম লিটারে বেড়েছে ৪২ টাকা। একই সাথে ওয়াসার পানির দাম বৃদ্ধি করা হয়েছে যা ১ জুলাই থেকে কার্যকর হবে। আমরা এই দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা