রাজনীতি

আমরা এখন সাহায্য নিতে চাই না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ (বিএনপি) এখন রাজনীতি থেকে বিচ্ছিন্ন। একসময় বাংলাদেশ সাহায্যপ্রার্থী ছিল, আমরা পৃথিবীর অন্যান্য দেশ থেকে সাহায্য গ্রহণ করতাম। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময় অর্থমন্ত্রী সাইফুর রহমান বাংলাদেশের বাজেট পেশ করার সময় প্যারিসের বৈঠকে দেন-দরবার করতেন দাতাগোষ্ঠীর সঙ্গে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন দাতাগোষ্ঠীরা আমাদেরকে সাহায্য দিতে চায়, কিন্তু আমরা নিতে চাই না।

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে প্রথমে বিশ্ব ব্যাংক মুখ ফিরিয়ে নেওয়ার পর তারা আবার আমাদেরকে সাহায্য দিতে চেয়েছিল, কিন্তু আমরা সাহায্য নেইনি। নিজেদের রাজস্ব এবং অন্যান্য খাত থেকে যে আয় ও সংগ্রহ তা থেকেই আমাদের আয় এবং তার ওপরেই বাজেট দেয়া হয় ও বাস্তবায়ন করা হয়। আমাদের বাজেট বাস্তবায়নের হার ৯৫ থেকে ৯৮ শতাংশ। আমরা এখন সাহায্য নেই না বরং সাহায্য করি। কিছুদিন আগেও শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলারের ১০ বছর মেয়াদি ঋণ দিয়েছি। পত্রিকায়-গণমাধ্যমে এসেছে, একসময়ের ঋণগ্রহীতা দেশ এখন ঋণ দিচ্ছে।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা এখন অন্যদের ঋণ দিচ্ছি। এই করোনায় ভারতকেও আমরা সাহায্য করেছি, তারাও আমাদের সাহায্য করেছে। আমাদের মাথাপিছু আয় সম্প্রতি ভারতকে অতিক্রম করেছে। এসবই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তার নেতৃত্বের কারণেই বিশ্বজুড়ে করোনার মধ্যেও অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি।

টিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের ১৩০টি দেশ যখন টিকা দেয়া শুরু করেনি, তখন বাংলাদেশ শুরু করেছে। মাঝখানে ভারতের পরিস্থিতি খারাপ হওয়ায় সিরাম থেকে টিকা পাইনি। কিন্তু আমাদের সরকার অন্যদেশ থেকে টিকা সংগ্রহের কথা আগে থেকেই বলে রেখেছিলে। পত্র-পত্রিকায় অনেক বিশেষজ্ঞের মতামত দেখি- সরকার যদি সেসব যোগাযোগ করতে না পারত, তবে অন্যান্য সূত্র থেকে টিকা আসত না। যখন সিরাম ইনস্টিটিউট থেকে টিকা আসার ঘোষণা দেয়া হলো, তখন বিএনপি থেকে অপপ্রচার চালানো হলো- এই টিকা কাজ করবে না, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে, মানুষ মারাও যেতে পারে।

‘আবার বাংলাদেশ সরকার যখন বিভিন্ন সূত্র থেকে করোনার টিকা গ্রহণ করছে, তখন বিএনপি ভেতরে ভেতরে চেষ্টা চালাচ্ছে। সাত সমুদ্র তের নদীর ওপার থেকে চেষ্টা চালাচ্ছে। দলটির বৈদেশিক শাখা থেকে চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশ যেন অন্যান্য দেশ থেকে টিকা না পায়।’ যোগ করেন তথ্যমন্ত্রী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা বলরাম পোর্দ্দার, ব্যারিস্টার জাকির আহম্মদ প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা