রাজনীতি

বহিষ্কার হতে পারেন বিএনপি নেতা শফী চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফী আহমদ চৌধুরীকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।

এরই মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে তিনদিনের সময় দিয়ে এ নোটিশের জবাব দিতে শফী আহমদকে বলা হয়।ৎ

পরে নোটিশের জবাবও দিয়েছেন শফী। কিন্তু তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে তিনি বহিষ্কার হতে পারেন বলে বিএনপির দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৯ জুন) বিএনপির নিয়মিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে শফী আহমদ কেন্দ্রীয় কমিটির নেতা হয়েও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে শফী আহমদের ব্যাখ্যা দেওয়া ওই চিঠি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা