রাজনীতি

জনগণকে সব ধরনের সাহায্য করছে সরকার : পরিবেশমন্ত্রী

নিজস্বপরিবেশ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষকে যত প্রকার সহায়তা করা যায়, তার সবই করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার।

মঙ্গলবার (৪ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে বড়লেখা ফাউন্ডেশন ইউকে কর্তৃক খাদ্য সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সব ধরনের অসহায় জনগোষ্ঠীকে সাহায্য করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বর্তমান সরকার একজন লোককেও গৃহহীন রাখবে না, সবাইকে গৃহ নির্মাণ করে দিচ্ছে ।

শাহাব উদ্দিন বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। তিনি এ সময় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সংগঠন ও বিত্তবান মানুষকে সমাজের পিছিয়ে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে নিয়মিত হাত ধোয়া, বাড়ির বাইরে সবাইকে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চলাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সােয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মােহাম্মদ তাজ উদ্দিন, ইউকে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন প্রমুখ। সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের সভাপতি রেজাউল ইসলাম মিন্টু।

উল্লেখ্য, অনুষ্ঠানে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত আড়াইশ অসহায় পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও সেমাইসহ ১ হাজার টাকা করে দেয়া হয়।

সাননিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা