রাজনীতি

কল্পকাহিনী সাজিয়ে মামলা দেয়া হচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জনগণকে বিভ্রান্ত করতে কল্পকাহিনী সাজিয়ে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।

চট্টগ্রামের হাটাজারীতে বিএনপির তিনশর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে দাবি করে মঙ্গলবার এক বিবৃতিতে এর নিন্দা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতেই সরকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। এমনকি জনগণকে বিভ্রান্ত করার অপ উদ্দেশ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতাবৃন্দকে জড়িয়ে কল্পকাহিনী তৈরির মাধ্যমে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তা প্রচার করা হচ্ছে।

বিবৃতিতে দাবি করা হয়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাটাজারীর আব্দুস শুক্কুর, মির্জা এমদাদ, নুরুল কবির তালুকদার, তকিবুল হাসান চৌধুরী, হেলালউদ্দিন, চট্টগ্রাম উত্তর যুব দলের সৈয়দ ইকবাল, আব্দুল কাদের, স্বেচ্ছাসেবক দলের গিয়াস উদ্দিন চেয়ারম্যান, ছাত্র দলের মনিরুল আলম জনিসহ তিনশরও বেশি নেতাকর্মীর নামে মামলা হয়েছে, যা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।

মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, হেফাজতে ইসলামের কোনো কর্মসূচির সাথে সম্পৃক্ততা না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে জড়িয়ে জনদৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতেই এই মামলা দেয়া হয়েছে।

গ্রেপ্তার অভিযানে নেতাকর্মীদের পরিবার-পরিজনের সাথে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে তাদের পরিবারের লোকজনকে থানায় ডেকে হুমকি ও চাপ দেয়া হচ্ছে।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা