রাজনীতি

মামুনুলের বিষয়ে যা বললেন বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক: হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হকের বিষয়টিকে ব্যক্তিগত বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী। এ ব্যাপারে হেফাজতের কোনো বক্তব্য নেই বলেও জানান তিনি।

রবিবার বিকালে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের বৈঠক শেষে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন বাবুনগরী। এ সময় হেফাজতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচিত নেতা মাওলানা মামুনুল হক বিষয়ে হেফাজতে ইসলাম বৈঠকে বসেছে বলা হলেও সেই বৈঠকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলে দাবি করেছেন হেফাজতের আমির।

লকডাউনেও কওমি মাদ্রাসা বন্ধ না করা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নেতাকর্মীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন বিষয়ে সভার সিদ্ধান্তের কথা জানান সংগঠনের কেন্দ্রীয় আমির। এক পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করেন মাওলানা মামুনুল হক বিষয়ে।

এ সময় বাবুনগরী বলেন, আজকের বৈঠকে আমরা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো আলোচনা করিনি। এ সময় সাংবাদিকরা মামুনুল হকের ব্যাপারে হেফাজতের বক্তব্য জানতে চাইলে বাবুনগরী বলেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন স্থানীয় কিছু মানুষের দ্বারা। তিনি তখন দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে খবর পেয়ে হেফাজতে ইসলামের সমর্থকেরা ব্যাপক তাণ্ডব চালিয়ে মামুনুল হককে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়।

এরপর থেকে তুমুল আলোচনা-সমালোচনায় পড়েন মামুনুল হক। আরও কিছু নারীঘটিত বিষয় প্রকাশ হলে ভেতরে-বাইরে থেকে দাবি উঠে, তাকে হেফাজতের পদ থেকে সরিয়ে দিতে। আজকের বৈঠকে হেফাজতের আলোচিত এই নেতার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি স্বপদে বহাল রইলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা