শহীদ মিনারে নেওয়া হবে মওদুদের মরদেহ
রাজনীতি

শহীদ মিনারে নেওয়া হবে মওদুদের মরদেহ

নিজস্ব প্রতিবেদক : সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদের মরদেহ বৃহস্পতিবার বিকেল পৌঁনে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। এদিন রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে তার মরদেহ।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মরদেহ রাখা হবে। সেখানে দেশের সর্বস্তরের মানুষ এই বর্ষিয়ান রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাবেন।

শায়রুল কবির খান আরও বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার ঘোষণা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সরকারের অনুমতি না পাওয়ায় সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা হবে। সেখান থেকে নেওয়া হবে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে। দলের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানাবেন দলীয় মহাসচিব, সিনিয়র নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা। সেখানে ১১টায় জানাজা হবে। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে নোয়াখালীতে। নোয়াখালীর বসুরহাট ও কোম্পানীগঞ্জে দুটি জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান বিএনপির এই বর্ষিয়ান নেতা। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে প্রায় দুই মাস তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা