রাজনীতি

‘অপশক্তিরা এখনো প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছে’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। অথচ ১৯৭৫ সালে তাকে সপরিবারে হত্যা করা হয়েছে। বিদেশ থাকায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। কিন্তু এর পরও সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে বোমা হামলা, ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যাচেষ্টা করা হয়েছিল। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি।

তিনি বলেন, ওই অপশক্তি এখনো প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার চক্রান্ত করছে। তাদের চক্রান্ত প্রতিহত করতে হবে।

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার এতিমদের মাঝে খাবার, বস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। খাবার বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব মন্তব‌্য ক‌রে‌ছেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহর সভাপতিত্বে ও উপ-কমিটির সদস্যসচিব সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বক্তব্য দেন।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা