রিজভীসহ বিএনপির ১৮ নেতার বিরুদ্ধে চার্জশিট
রাজনীতি

রিজভীসহ বিএনপির ১৮ নেতার বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে করা সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ১৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।

সম্প্রতি ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. কামরুল হাসান তালুকদার।

রিজভী ছাড়া অন্য আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মো. হাবিব উন নবী খান সোহেল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর সরাফাত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সহ-সভাপতি মীর আশরাফ আলী আজম, ছাত্রদলের ইছহাক আলী সরকার, এসএস মো. মিজানুর রহমান, মো. আনিছুর রহমান সীমান্ত, মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ ও মেহরাব আলম মিঠু।

এ মামলার অভিযোগ পত্রে ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীরা অনশন করেন। এ সময় তারা বেআইনি সমাবেশ ঘটিয়ে ইট-পাটকেল ছোঁড়েন এবং সরকারবিরোধী স্লোগান দেন। তাদের কর্মকাণ্ডে জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর তারা সরকারি কাজে বাধা দেন।

এ ঘটনার সময় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলামের টি-শার্ট ছিঁড়ে যায় এবং কনস্টেবল শহিদুল ইসলামের আইডি কার্ড হারিয়ে যায়।

এ ঘটনায় মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা