ছাত্রদল তিন নেতাকে তুলে নেয়ার অভিযোগ বিএনপির
রাজনীতি

ছাত্রদল তিন নেতাকে তুলে নেয়ার অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদলের তিনজন নেতাকে আইনশৃ্ঙখলা বাহিনীর সদস্য পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

যাদেরকে তুলে নেয়া হয়েছে তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান এবং সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদল নেতা আতিক মোর্শেদ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদলের উল্লিখিত নেতাদের তুলে নেয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, সাংবাদিক মুশতাক আহমেদের কারাবন্দী অবস্থায় মৃত্যুর প্রতিবাদে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল ছাত্রদল। কিন্তু সেখানে ছাত্রদলকে সমাবেশ করতে দেয়নি ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ মাফিয়া সরকারের পেটোয়া পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উক্ত ছাত্রদল নেতাদেরকে তুলে নেয়া হয়েছে। অথচ পুলিশ তাদের তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করছে।

এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, আসলে বর্তমান সরকার যে দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে ছাত্রদলের নিরপরাধ নেতাদেরকে তুলে নেয়া তারই প্রমাণ।

এই সরকারের আমলে কারো কোনো নিরাপত্তা নেই। শান্তিপূর্ণ কর্মসূচী পালনও করতে দিচ্ছে না। চলাফেরার স্বাভাবিক স্বাধীনতাও দিচ্ছেনা।

অবিলম্বে উল্লিখিত ছাত্রদলের নেতাদের সন্ধান কিংবা জনসম্মুখে হাজির করার আহ্বান জানান রিজভী। অন্যথায় তাদের কিছু হলে সম্পূর্ণ দায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকেই বহন করতে হবে।

সাননিউজ/ টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা