রাজনীতি

কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতা : ন্যাপ 

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতা বলে উল্লেখ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, এ মৃত্যু প্রমাণ করে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও জীবনের নিরাপত্তা কত কম।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, দমননীতি ও নিবর্তনমূলক আইনে কারান্তরীণ লেখকের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। এটি একটি বর্বর হত্যাকান্ড। ক্ষমতাসীন সরকার লেখক মুশতাক আহমেদের হত্যার জন্য দায়ী। তিনি মতপ্রকাশের অধিকারের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।

তারা মানুষের মতপ্রকাশের অধিকার হরণ এবং প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করতে প্রণিত ডিজিটাল আইনকে এখনই বাতিলের আহ্বান জানিয়ে বলেন, নিবর্তনমূলক এই আইন দেশজুড়ে ভীতি ও লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে। দেশে কেউ সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে নিপীড়ন চালানো হচ্ছে।

নেতৃদ্বয় আরো বলেন, লেখক মুশতাক আহমেদ কারাগারে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী ছিলেন। তার অপরাধ ছিল তিনি কার্টুনিস্ট কিশোরের আঁকা কার্টুন শেয়ার করেছিলেন। আমাদের এখানে জেলের ভেতরে কেউ অসুস্থ হলে রাষ্ট্র তার চিকিৎসা খরচ বহন করে থাকে। অথচ সে জায়গায় রাষ্ট্র তার চিকিৎসার কোনো ব্যবস্থা না রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

যে ডিজিটাল নিরাপত্তা আইনে মুশতাক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই আইনের বাতিল চেয়ে নেতৃদ্বয় বলেন, তিনি কোনো ভয়ংকর সন্ত্রাসী ছিলেন না। তিনি ছিলেন লেখক, তাঁর অস্ত্র ছিল কলম। একজন লেখক, বিবেকবান মানুষ। কোনো অন্যায় হলে প্রতিবাদ করেন। মুশতাক আহমেদও তাই করেছেন।
সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা