রাজনীতি

‘জাতীয় পার্টি রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না। অস্তিত্বহীন রাজনৈতিক দল হিসেবে জাপা কখনোই বিলীন হবে না। জাপার অস্তিত্ব আছে এবং নিজস্ব রাজনীতি আছে। নিজস্ব রাজনীতি নিয়ে জাতীয় পার্টি সামনে এগিয়ে যাবে।

তিনি বলেন, গণমানুষের মাঝে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা আছে। তাই দেশ ও জনগনের স্বার্থে কথা বলবে জাতীয় পার্টি। কোন ভয়-ভীতির কাছে জাতীয় পার্টি মাথা নত করবে না।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যানের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজন শেষে বক্ততায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, দেশ ও মানুষের কথা বলতে যদি অত্যাচার ও নির্যাতন সইতে হয়, সেজন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে লাঠি ও গুলির সামনে সাহস নিয়ে দাঁড়াতে হবে। নির্যাতন এলে তা মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, অস্তিত্বহীন বা শেকড়হীন রাজনৈতিক দলকে কোন দলই মূল্যায়ন করবে না।

রাজনীতিতে পরগাছা বা শেকড়হীন দলকে মানুষ ঘৃনা করে। তিনি বলেন, ঘরে বসে হাতি-ঘোড়া মারার দিন শেষ হয়ে গেছে। এখন রাজনীতির মত রাজনীতি করবে জাতীয় পার্টি।

জিএম কাদের আরও বলেন, ১৯৯১ সালের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে। দেশের প্রধান তিনটি স্তম্ভের মধ্যে নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগ-এর নিন্ম আদালত এক ব্যক্তির হাতে। তাছাড়া উচ্চ আদালতের নিয়োগও রাষ্ট্রপতির মাধ্যমে তার হাতেই। তাই দেশের সকল ক্ষমতাই এখন এক ব্যক্তি হাতে, তিনি যাই বলেন তার বাইরে কিছুই হয়না। এটাকে কখনোই গণতন্ত্র বলা যায় না।

এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকার কারনে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটাকেই বলে স্বৈরতন্ত্র। সাধারণ মানুষের স্বার্থ ভুলন্ঠিত করে দুর্ণীতি ও দলীয়করণ চলছে। সরকারদলীয় নেতা-কর্মীরা অঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।
এর আগে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন জিএম কাদের। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদেরের তত্ত্বাবধানে এবং সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা। পুরো অনুষ্ঠান তত্বাবধান করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ।

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু,
এ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

শুভেচ্ছা জানান জাপা নেতা গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, এসএম আব্দুল মান্নান, মো. মসিউর রহমান রাঙ্গা, মাহমুদুল ইসলাম চৌধুরী, মো. আজম খান, সোলায়মান আলম শেঠ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মিজানুর রহমান, মো. সাত্তার মিয়া, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, মো. জহিরুল ইসলাম জহির, আতিকুর রহমান আতিক, শেরিফা কাদের, রওশন আরা মান্নান, এমএ কুদ্দুস খান, ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, লাকী বেগম, মো. আরিফুর রহমান খান, নিগার সুলতানা রানী প্রমুখ।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা