রাজনীতি

একুশ আমাদেরকে জীবন দিতে শিখিয়েছে: নজরুল

নিজস্ব প্রতিবেদক: একুশের শিক্ষায় আরেকবার বিএনপি নেতাদের জীবন দিতে বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (একাংশ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

"২১- এর চেতনায় স্বৈরাচার পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা' শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম খান বলেন, ২১-এর শিক্ষা শুধু আমাদের লড়াই করতে শিখায় নাই, আমাদেরকে রক্ত দিতে শিখিয়েছে। আমাদেরকে জীবন দিতে শিখিয়েছে। আজকে সেই শিক্ষা সম্ভবত দাবি করছে, আরেকবার মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের মত আপনারা রক্ত দিন, প্রয়োজনে জীবন দিন। ২১-এর চেতনাকে অর্থবহ করার জন্য।

"২১-এর চেতনাকে ধারন করে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য, সেই স্বাধীনতার সকল আকাঙ্খাকে বাস্তবায়ন করার জন্য।"

একুশের প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের চেতনার প্রথম যে স্ফুলিঙ্গ- সেটা '২১'। সেই স্ফুলিঙ্গের বিস্ফোরণের পুড়ে ছাড়খার হয়ে যার পাকিস্তান। কিন্তু আজ কষ্ট হয় যে, যখন দেখি মহান মুক্তিযুদ্ধের সবগুলো অর্জনকে ধ্বংস করা হচ্ছে!

আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্যে রাখেন।

সাননিউজ/টিএস/কেআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা