ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আরও পড়ুন: শহীদ মিনারের স্থপতিকে মনে করেনি কেউ

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল।

জেলা প্রশাসনের পরপরই রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রাত ১২ টায় জেলা শহীদ মিনার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মহান একুশের সূচনা করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা