ছবি: সংগৃহীত
জাতীয়

শহীদ মিনারের স্থপতিকে মনে করেনি কেউ 

নিজস্ব প্রতিবেদক: আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিন ভাষা শহীদদের স্মরণে তাদের শ্রদ্ধা জানাতে দেশের মানুষ ফুল অর্পণ করে।

আরও পড়ুন: ভাষা শহীদদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সেই শহীদ মিনারের স্থপতি ছিলেন দেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান। তার রূপকল্পনায় ফুটে উঠেছিল আজকের এই শহীদ মিনার। ভাষা আন্দোলনের স্মৃতিমাখা শহীদ মিনারের নকশায় তিনি ফুটিয়ে তোলেন স্নেহময়ী আনত মস্তক মাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে সুউচ্চ কাঠামো আর দুপাশে সন্তানের প্রতীক স্বরূপ দুটি করে কাঠামোর।

আজ শহীদ দিবসে শহীদ মিনারে জনতার ঢল হলেও শহীদ মিনারে স্থপতিকে কেউ স্মরণ করেননি। রাজধানীর আজিমপুরের পুরান কবরস্থানে ভাষা শহীদদের পাশেই তার কবর। ভাষা শহীদদের কবরে ফুল থাকলেও শহীদ মিনারের স্থপতির কবর ফাঁকা। বেলা ১১ টা পর্যন্ত এ কবরে দেখা যায়নি কোনো শ্রদ্ধাঞ্জলি।

আরও পড়ুন: শহীদ মিনারে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন দেখা যায়, কবরস্থানের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করে কিছুদূর এগিয়ে গেলেই চোখে পড়ে কালো টাইলসে বাঁধাই করা পাশাপাশি সমাহিত ৩ ভাষা শহীদের কবর।

প্রথম কবরটি শহীদ আবুল বরকতের। পাশেই কবি সুফিয়া কামালের কবর। একটু দূরে শহীদ মিনারের স্থপতি শিল্পী হামিদুর রহমানের কবর। বরকতের ৩টি কবর পরেই আব্দুল জব্বারের কবর। সেটিও কালো রঙের টাইলস দিয়ে বাঁধানো। তার ৩ সারি সামনে খানিকটা সরু পথ পেরুলে ভাষা শহীদ শফিউর রহমানের কবর। প্রতিটি কবরের পশ্চিম দিকে সাদা মার্বেল পাথরের ফলক। এতে লেখা রয়েছে নাম, পরিচয়, জন্ম ও মৃত্যু তারিখ লেখা।

আরও পড়ুন: শুক্রবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সকাল থেকে ভাষা শহীদদের কবরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হলেও শহীদ মিনারের স্থপতির কবর একেবারেই ফাঁকা। বিষয়টি নিয়ে আক্ষেপ করেন শ্রদ্ধা নিবেদন করতে আসা অনেকেই।

সাধারণ মানুষ বলছেন, সারা বছর মনে করা না হলেও ২১শে ফেব্রুয়ারির দিন রাষ্ট্রীয়ভাবেই যেন শহীদ মিনারের স্থপতি ও ভাষা শহীদদের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়। তবে শহীদ মিনার স্থপতির কবর যে এখানে, এটি অজানা বলেও মন্তব্য করেন অনেকেই।

আরও পড়ুন: ২১ বিশিষ্টজন পেলেন একুশে পদক

ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসা আব্দুস সবুর খান বলেন, মাত্র এক দশক আগেও ভাষা শহীদদের কবর সম্পর্কে মানুষের এতটা ধারণা ছিল না। সম্প্রতি এগুলো সম্পর্কে মানুষ কিছুটা সচেতন হয়েছে। তবে এটি যথেষ্ট নয়। আরও বেশি তৎপরতা প্রয়োজন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তবেই এসব সোনালী মানুষদের শ্রদ্ধা ভরে স্মরণে রাখবে আমাদের পরবর্তী প্রজন্ম।

মশিউর রহমান নামের একজন জানান, এখানে এমনিতেই দেখতে এসেছি। ভাষা শহীদদের কবরে ফুল থাকলেও শহীদ মিনারের স্থপতির কবর ফাঁকা। তাকে কেউ মনেই করেনি।

আরও পড়ুন: একুশ শিখিয়েছে মাথানত না করা

জানা যায়, ১৯২৮ সালে পুরান ঢাকার ইসলামপুরে জন্মগ্রহণ করেন হামিদুর রহমান। তার পিতা মির্জা ফকির মোহাম্মদ ও মাতা জামিল খাতুন। তার চাচা ছিলেন ঢাকার শেষ বাইশ পঞ্চায়েতের নেতা মির্জা আবদুল কাদের সরদার। বড় ভাই আবু নাসের আহমদ ছিলেন পূর্ববঙ্গ চলচ্চিত্র সমিতির ব্যক্তিত্ব, মেজ ভাই নাজির আহমেদ ছিলেন পূর্ববঙ্গের চলচ্চিত্র বিকাশের উদ্যোক্তা, ছোট ভাই সাঈদ আহমদ ছিলেন নাট্যব্যক্তিত্ব ও লেখক।

হামিদুর রহমান ১৯৮০ সালে একুশে পদক লাভ করেন। ১৯৮৮ সালের ১৯ নভেম্বর কানাডার মন্ট্রিলে তিনি মৃত্যুবরণ করেন। চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য ২০০৭ সাল থেকে প্রতিবছর শহীদ মিনারের পরিবার থেকে তার নামাঙ্কিত হামিদুর রহমান পুরস্কার দেয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা