আওয়ামী লীগ
রাজনীতি

শাখা কমিটি বাতিলে কেন্দ্রের অনুমোদন লাগবে : আ.লীগ

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুম‌তি ছাড়া সংগঠনের কোনো শাখার (ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, জেলা ও মহানগর শাখা) কমিটি বিলুপ্ত না করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাংগঠনিক নির্দেশনা দিয়েছে।

আওয়ামী লী‌গের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী সম্মেলন বা কাউন্সিল ছাড়া সংগঠনের যে কোনো পর্যায়ের কমিটি বাতিল করার ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান অনুসরণ করতে হবে। এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ছাড়া সংগঠনের কোনো পর্যায়ের কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না।

বিপ্লব বড়ুয়া বলেন, একইভাবে আওয়ামী লীগের কোনো শাখা কমিটি ওই শাখার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো কমিটি বিলুপ্ত বা বাতিল করতে পারবে না। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো শাখা কমিটি বিলুপ্ত বা বাতিল করার ক্ষমতা কেবলমাত্র ওই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠনসমূহ স্ব স্ব সংগঠনের গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হয়। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান প্রতিপালন করার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

এদিকে দলীয় কোনো পদে না থেকেও গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওয়ার্কিং কমিটির সভা ডেকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করেছে।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী। যদিও আব্দুল কাদের মির্জা কর্তৃক বহিষ্কৃত দুই নেতা বলছেন, সাধারণ সম্পাদকের ভাইয়ের বহিষ্কার করার এখতিয়ার নেই। বিপরীতে বহিষ্কৃত সভাপতির স্থলাভিষিক্ত হওয়া ভারপ্রাপ্ত সভাপতি বলছেন, অন্যরা পারলে কাদের মির্জাও পারবেন।

সান নিউজ/এমআর/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি ও জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রাক্তন স্ত্রীর বিয়েতে ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছ...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা