রাজনীতি

মশাল মিছিলে পুলিশি হামলার অভিযোগ বিএনপির 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির শান্তিপূর্ণ মশাল মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে রাজধানীর বিজয় নগরে সন্ধ্যায় মিছিল বের করলে পুলিশ হামলা করে বলে তাদের অভিযোগ।

বিএনপি নেতাদের দাবি, বুধবার (১০ ফেব্রয়ারি) সন্ধ্যায় বিজয় নগর থেকে মিছিলটি কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত হামলা করে। এ সময় পুলিশের হামলা ও লাঠি পেটায় গোলাম যুবদল নেতা গোলাম মওলা শাহীন, ছাত্রদল নেতা ওমর ফারুক কাউসার, সোহেলসহ ৫-৬জন নেতা-কর্মী আহত হন। পুলিশ এসময় যুবদল নেতা শরীফসহ ৪জনকে গ্রেপ্তার করে।

রুহুল কবির রিজভী বলেন, মশালে আগুন ধরিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাদের মিছিলে হামলা করে ৫-৬জনকে আহত করে। এ সময় পুলিশ ৪জনকে আটক করেছে বলে জানান তিনি।

মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ-বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যুবদল নেতা গোলাম মওলা শাহীন, আরটি মামুন, ছাত্রদল নেতা ওমর ফারুক কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে এদিন দুপরে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও দলটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা