কাদের মির্জা  ‘অর্বাচীন বালক’ : চসিক মেয়র 
রাজনীতি

কাদের মির্জা  ‘অর্বাচীন বালক’ : চসিক মেয়র 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মন্তব্যের জেরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে ‘অর্বাচীন বালক’ বলে আখ্যা দিয়েছেন নবনির্বাচিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নগরের বহদ্দারহাটের বাসভবনে কাদের মির্জার মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, ‘এটা হলো অর্বাচীন বালকের প্রলাপ। আমাকে কেউ কী বলবে না বলবে সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমাকে গালি বা দোয়া কোনোটাই করতে হবে না। কাজের মাধ্যমেই প্রমাণ করে দেব চট্টগ্রামের মেয়র সেটা কী জিনিস।’

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি বসুরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আবদুল কাদের মির্জা চট্টগ্রামের মেয়র নির্বাচন নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। পরে সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। তা দেশব্যাপী নানা আলোচনা-সমালোচনার ঝড় তুলে।

সেদিন আবদুল কাদের মির্জা বলেন, ‘চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নই ওঠে না। কিসের সুষ্ঠু হয়েছে? মায়ের বুক খালি হয়েছে। সেখানে জোর করে ইভিএম ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়েছে। বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ আজকে পথহারা। চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি, রক্তপাত হয়েছে। এটি কি মেনে নেয়া যায়? আপনি মানুষের চোখে ধুলা দিয়ে কতদিন টিকে থাকবেন? এটি চলতে পারে না। আজকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে পারেন একমাত্র শেখ হাসিনা।’

এ বিষয়ে রেজাউল করিম বলেন, আমি ১৯৬৬ সাল থেকে রাজনীতি করে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এরকম অনেক কিছুই দেখছি। রাজনীতির জীবনে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমরা চুপ ছিলাম। ওই সময় আমাদের অনেকে গালিগালাজও করেছিল । তবে ওই সময় আমাদের প্রতিজ্ঞা ছিল এর জবাব বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেব। আজ সেটাই প্রতিষ্ঠিত।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা