রাজনীতি

করোনার টিকা নিয়ে সরকারের বেহাল দশা: এলডিপি

নিজস্ব প্রতিবেদক : ভ্যাকসিন পাওয়া নিয়ে দেশবাসী শঙ্কিত বলে মন্তব্য করেছেন, ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

তারা বলেন, বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। আমাদের দেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়নি; বরং করোনার টিকা নিয়ে সরকারের মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও বেক্সিমকোর বিপরীতমুখী বক্তব্য প্রমাণ করেছে বর্তমান সরকারে বেহাল দশা চলছে।

নেতৃদ্বয় বলেন, রাতের অন্ধকারে ভোট ডাকাতির সরকার ক্ষমতায় থাকায় জণগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

এলডিপির এ দুই নেতা বলেছেন, এখন পৃথিবীতে যে টিকা আবিষ্কার হয়েছে সেটা নিয়ে কতকিছু ঘটে যাচ্ছে। আর সরকার এ টিকা নিয়ে করছে তালবাহানা। যা অত্যন্ত দুঃখজনক।

এ রকম একটা আজব স্বাস্থ্যমন্ত্রী থাকতে ভ্যাকসিন আসবে কিনা সন্দেহ পোষণ করে তারা বলেন, সরকার বলেছে, জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলেছেন, আমরা সরকারের সঙ্গে (জিটুজি) চুক্তি করেছি। তার দলের আরেকজন সংসদ সদস্য বলেছেন, সরকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সঙ্গে চুক্তি করেছি।

নেতারা বলেন, ভারত দুই ডলারে ভ্যাকসিন কিনবে। আর বাংলাদেশ কিনবে পাঁচ ডলারে। এতেই বোঝা যায় সরকার ভ্যাকসিন নিয়েও একটি শ্রেণিকে লুটপাটের সুযোগ করে দিতে চাচ্ছে। এ নীতিহীন জনবিরোধী সরকার পতনের লক্ষ্যে এক দফা আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা