রাজনীতি

আল্লামা শফী হত্যায় মামুনুল হক জড়িত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন বলেছেন, ‘মাওলানা মামুনুল হক হেফাজত নেতা আল্লামা শফী হত্যায় জড়িত।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদের মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

এছাড়া আসগর আলী হাসপাতালের চিকিৎসকরাও জড়িত দাবি করে তিনি বলেন, তারা ভুল ওষুধ দিয়ে আহমদ শফীকে হত্যা করেছেন। তাই তাদেরও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মাওলানা ইসমাইল হোসাইন বলেন, ‘আহমদ শফী সাহেবের মৃত্যুর আগে হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের দিয়ে বিক্ষোভ ও আন্দোলন করা হয়েছিল। এমনকি তড়িঘড়ি করে মাদ্রাসার কমিটিও দেওয়া হয়েছে। আমরা দেখেছি, শফী সাহেবের ছেলেকে জানাযায় আসতেও দেওয়া হয়নি।’

তাতে বুঝা যায়, আল্লামা আহমদ শফী সাহেব হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি সরকারের কাছে অনুরোধ করে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিকল্পিতভাবে আল্লামা শফী সাহেবকে হত্যা করেছেন, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বিএনপি-জামায়াত ও ড. ইউনূসের অগণিত টাকার বিনিময়ে নকল হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক ভাস্কর্যের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন জানিয়ে ইসমাইল হোসাইন বলেন, 'এখন থেকে নকল হেফাজতে ইসলামকে রাস্তায় নামতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতে চাই, দেশের কোথাও নকল হেফাজতের প্রোগ্রাম হতে দেওয়া যাবে না। যদি কোথাও হয়, তবে রাস্তায় নেমে লাঠি নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করা হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা দেশে ফিতনা সৃষ্টির চেষ্টা করছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আর যারা এই ফিতনা সৃষ্টির চেষ্টা করছে তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতাবিরোধী। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

আমরা সরকারের কাছে অনুরোধ করবো এসব ষড়যন্ত্র প্রতিহত করেন। আমরা দেশে বিশৃঙ্খলা চাই না, শান্তি চাই। সংগঠনের মহাসচিব কাজী শাহ মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা মোস্তফা চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা