রাজনীতি

জাতির পিতার প্রতিকৃতিতে আ.লীগের বন ও পরিবেশ উপকমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। উপকমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের নেতৃত্বে উপকমিটির সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) নবগঠিত উপকমিটির সদস্যরা ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

দেলোয়ার হোসেন বলেন, “সরকারপ্রধানের এই উন্নয়ন অগ্রগতির পাশাপাশি পরিবেশকে সুরক্ষা দিয়ে বাসযোগ্য বাংলাদেশ নির্মাণ করবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে এটাই আজ আমাদের অঙ্গীকার। নবম জাতীয় সংসদ র্নিবচনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণের অঙ্গীকার করেছিলেন, র্দীঘ একযুগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে সবগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন।”

২০২০ সালের শেষ দিন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটি অনুমোদন দেন। কমিটির চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক আর সদস্য সচিব আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ১৬ জন বিশেষজ্ঞ সদস্য আছেন কমিটিতে। সাবের হোসেন চৌধুরী, মাশরাফি বিন মর্তুজাসহ সাত জন সংসদ সদস্য রয়েছেন এ কমিটিতে।

বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির অন্য সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য বাহাদুর ব্যাপারি, ডা. আফতাব আলী, বিমান রায়, মাজারুল ইসলাম মানিক, মিহির কান্তি ঘোষাল, কবির আহমেদ খান, ব্যারিস্টার ফারজানা মাহমুদ, মাসুদ পথিক, মুন্সি সেলিম হোসেন, উৎপল সাহা, সৈয়দ হেমায়েত হোসেন ও নিয়াজ জামান সজিবসহ অনেকে।

সান নিউজ/আর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা