সরকার স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে : ফখরুল
রাজনীতি

সরকার স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : সরকার স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ছে। সীমান্তে হত্যা হচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারছে না। বাস্তবতা হলো গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে দেশে কোনো কিছুই সম্ভব না। ’

তিনি বলেন, ‘এ সরকার বলছে তারা যথেষ্ট উন্নয়ন করেছে। তারা নিজেদের উন্নয়নের রোল মডেল বলছে। আজকের পত্রিকায় আছে, ইউএনডিপি রিপোর্ট দিয়েছে তাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। এতেই বোঝা যায় উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে সেটা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। এর উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। আমাদের সামনে একটাই লক্ষ্য ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে যে মূল চেতনা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা নির্যাতিত হয়েছেন, অনেক মূল্য দিতে হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছেন, তাদের সেই মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা। ’

তিনি বলেন, ‘এ সরকার সবক্ষেত্রে স্বাধীনতার সব চেতনা ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিকে বাজে অর্থনীতিতে পরিণত করেছে। বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করেছে। সংসদকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ফলে এখন বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখছেন। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব আব্দুস সালাম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা