রাজনীতি

বিএনপি নেতা মীর নাছিরের জামিন আবেদন মুলতবি

নিজস্ব প্রতিবেদক :দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিন আবেদন মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সোমবার ( ১৬ নভেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক এ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

দুর্নীতি দমন কমিশনের করা এ মামলায় উচ্চ আদালতের নির্দেশে গত ৮ নভেম্বর মীর নাছির বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। সেই দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আত্মসমর্পণের পর মীর নাছির আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি) দায়ের করেন। একই সঙ্গে জামিনও চান। রোববার শুনানি শেষে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিনের ওপর আজ সোমবার আদেশের জন্য দিন ধার্য করেছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-২ একই বছরের ৪ জুলাই মীর নাছির উদ্দিনকে আলাদা ধারায় ৩ বছর ও ১০ বছরের দণ্ড দেন।

একই সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের দণ্ড দেন। এ ছাড়া তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের দণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে বাবা-ছেলে হাইকোর্টে আলাদা দুটি আপিল করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা