রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের শেষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগকে মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার শপথ নিয়েছে যুবলীগ। সংগঠনে যুক্ত নতুনরাই মানুষের পাশে দাঁড়াবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে যুবলীগের কার্যনির্বাহী কমিটি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগকে তৃণমূল থেকে শক্তিশালী করা হবে। বাংলাদেশের জনগণের জন্য আর্দশের সংগঠন হবে যুবলীগ।

প্রসঙ্গত, সপ্তম জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে আওয়ামী যুবলীগ। ঘোষণা করা হয়েছে ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

২০১৯ সালের ২৩ নভেম্বর দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম কংগ্রেস। এর মধ্য দিয়ে যুবলীগের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা