রাজনীতি

ফের আগুন খেলায় লিপ্ত সরকার : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রিক আন্দোলন কোন সহজ আন্দোলন নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের চরম সংকট চলছে। আমাদেরকে চরম নির্যাতনের মুখে পড়তে হয়েছে। ১/১১ মঈন উদ্দিন ও ফখরুদ্দিন সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগও কাজ করে যাচ্ছে। সেই একই ভাবে মাইনাস ওয়ান ফর্মূলায় বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্রে তারা লিপ্ত।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ‘ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর দ্বিবার্ষিক কাউন্সিল-২০২০’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র আন্দোলন কোন সহজ আন্দোলন নয়। এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে। এই আন্দোলন অনেক ত্যাগ আত্মত্যাগের প্রয়োজন হতে পারে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তিনি অসুস্থ, তাকে চিকিৎসা পর্যন্ত দেয়া হচ্ছে না। অপরদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন, মিথ্যা মামলার জন্য তিনি দেশে ফিরতে পারছেন না। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে রাজনীতিকে নিজেদের মতো করে আয়ত্তে এনে বিরাজনীতিকরণে পরিণত করা হয়েছে।

বাসে আগুনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, সেই আগের আগুন খেলায় সরকার লিপ্ত। তারা তাদের এজেন্টদের দিয়ে নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপায়, বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে। আমার একটি অনুরোধ কেউ এ ধরণের ট্যাপে (ফাঁদে) পা দিবেন না। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে৷ নাশকতা যারা করছে তাদের সঙ্গে বিএনপির কোনো যোগসূত্র নেই। তাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার আহবান জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ৩৫ লাখ নেতাকর্মী এখন প্রায় ১ লক্ষাধিক মামলার আসামি। ৬০০ এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে৷ সহস্রাধিক নিহত হয়েছে। এখনও পর্যন্ত নির্যাতিত হয়ে চলেছে। এই অত্যাচার থেকে বেরিয়ে আসতে জাতীয় ঐক্যের বিকল্প নাই।

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাংবাদিক নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা