রাজনীতি

স্ত্রীসহ করোনায় আক্রান্ত হুইপ স্বপন

নিজস্ব প্রতিবেদক : করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলম।

হুইপের পরিবার সূত্র জানায়, এখনো স্বপনের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে তার স্ত্রী মেহবুবা আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আজই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেলাম। তবে গতকালই আমাকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে আমি করোনা পজিটিভ। এখনো আমার কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি। আমার স্ত্রীও করোনা পজিটিভ। সে গত ১২ দিন ধরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা