রাজনীতি

শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে ‘অটোপাস’ : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থায় অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮ প্রতিনিধি দলের সঙ্গে পৃথক দু’টি মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, প্রচলিত শিক্ষা পদ্ধতিতেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

জাপা চেয়ারম্যান কাদের বলেন, যেসব শিক্ষার্থীরা করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না। আবার যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইবে না, তাদের জন্য অটো-পাসের ব্যবস্থা থাকতে পারে। কিন্তু যেসব শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ এবং প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চাইবে তাদের জন্য অবশ্যই সচল করতে হবে শিক্ষা ব্যবস্থা।

মতবিনিময়কালে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি গঠনের স্বার্থেই শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, করোনাকালে বেসরকারি শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন। দেশে ধনী ও দরিদ্রের বৈষম্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাপা মহাসচিব বাবলু।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হুমায়ুন খান, মনোয়ার হোসেন তোতা, সমাজ কল্যাণ সম্পাদক এম এ রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, সম্পাদকমণ্ডলীর সদস্য নুরুল হক নুরু, আজহারুল ইসলাম সরকার, অ্যাডভোকেট আবু তৈয়ব, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক।

শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি, মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই- ২০১৮-এর মধ্যে আরও উপস্থিত ছিলেন সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া তাসনিম।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা