রাজনীতি

আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই : এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : আমরা নির্বাচন করতে এসেছি, নির্বাচন করব। হামলা-মামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। অশান্তি ডেকে আনবেন না, কারও জন্যই তা মঙ্গল হবে না, হুশিয়ারি দিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (২৫ অক্টোবর) গণসংযোগকালে ও আহত নেতাকর্মীদের সঙ্গে দেখা করার পর তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি প্রার্থী বলেন, সরকারি দলের ক্যাডাররা রাতের আধাঁরে আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে। এর জবাব আমরা ভোটের মাধ্যমে দেব। আর যদি আমাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়, প্রয়োজনে আমরা পাল্টা হামলা করব।

সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জামানের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেন জাহাঙ্গীর। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শনিবার রাতে মোস্তফা জামানের কামারপাড়া রানারভোলার বাড়িতে হামলার ঘটনা ঘটে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, রাত ১ টার দিকে একদল যুবক মোটরসাইকেল থেকে নেমে ওই বাড়ি লক্ষ্য করে ডিম, ইটপাটকেল, মূল ফটকে কাঠ ছুড়ে মারছে। মোস্তফা জামান ওই বাড়িতে বসবাস না করলেও তার মা থাকেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জাহাঙ্গীর।

মোস্তফা জামানের বাসা থেকে বেরিয়ে তৃতীয় দিনের মতো গণসংযোগ শুরু করেন জাহাঙ্গীর। উত্তরখান আটিপাড়া বাজার থেকে প্রচার নামেন তিনি।

এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে বিএনপির প্রার্থী বলেন, আওয়ামী লীগ যতই ভয়ভীতি দেখাক, আপনারা ১২ নভেম্বর কেন্দ্রে গিয়ে নিজের ভোট স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে দেবেন। মনে রাখবেন, আমার-আপনার লড়াই হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই, সন্ত্রাস ধর্ষণের বিরুদ্ধে লড়াই। অপশাসনের বিরুদ্ধে লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। তা না হলে দেশের মা-বোনসহ আমরা কেউ নিরাপদে ঘরে থাকতে পারব না।

এরপর হেলাল মার্কেট, চামুরখান, মৈনারটেক, মাস্টার বাড়ি, আটিপাড়া হয়ে রাজবাড়িতে গণসংযোগ করেন এস এম জাহাঙ্গীর।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা