রাজনীতি

স্কুল-কলেজ চালু হলে কোনো ক্ষতি হবে না : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : এখন পরিবেশ অনেক ভালো, স্কুল-কলেজ চালু হলে কোনো ক্ষতি হবে না। স্কুল-কলেজ বন্ধ থাকায় কিশোর গ্যাং মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এসময় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া সরকারের সমালোচনা করে তিনি বলেন, জাতিকে ধ্বংস করতেই করোনার অজুহাতে অটো পাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে জাতিকে ধ্বংস করছে ।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত ‘করোনাকালীন পরীক্ষায় অটো পাস: শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে কেউ করোনা আক্রান্ত হবে না এটা নিশ্চিত করে বলতে পারি। পরীক্ষা না হওয়ার কোনো কারণ নেই। তাহলে কার ইশারায় এমন সিদ্বধান্ত নেওয়া হচ্ছে? বিশ্ব ব্যাংকের এক পরিসংখ্যন বলছে, ২০১৮ সালে প্রতিবেশী রাষ্ট্র ১২৮ মিলিয়ন ডলার নিয়েছে, তাদের ৫ লাখ নাগরিক আমাদের এখানে কর্মরত। শিক্ষায় অটো পাস করলে এমন অবস্থা আরও তৈরি হবে, প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে জাতি।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, আমাদের সব কিছু সচল থাকলেও শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এই সুযোগে দেশের মধ্যে কিশোর গ্যাং মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের কাজ নেই, স্কুল বন্ধ কী করবে তারা? তাই অপরাধে জড়িয়ে পড়ছে।

আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অটো পাস থাকায় তারা অটো পাস থেকে বেরিয়ে আসতে পারছে না। যারা গায়ের জোরে অটো পাস নিয়ে ক্ষমতায় আসে তাদের এটা ছাড়া আর কোনো উপায়ও নেই।

তিনি বলেন, অটো পাস চালু করার আরও একটি কারণ- ভয়। শিক্ষা প্রতিষ্ঠান খুললে নুরের নেতৃত্বে রাজপথে আসবে হাজার হাজার শিক্ষার্থী, এই ভয় কাজ করছে সরকারের মধ্যে। তাই তারা সব খুলে দিলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অটো পাসের কারণে শিক্ষায় কী হবে আল্লাহ ভালো জানেন। একজন ছাত্র কীভাবে ঢাবিতে আসবেন জানা নেই, শিক্ষায় জটিলতা আরও বাড়বে। তবে সরকারের ভাবার সময় আছে, অনুরোধ থাকবে সিদ্ধান্তটা পুনরায় বিবেচনা করার। অটো পাসের মাধ্যমে একটি জাতির একটা সেশনকে ধ্বংস করে দেওয়া যায় না।

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষক নেতা সেলিম ভূইয়া ও রোকেয়া চৌধুরী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা