রাজনীতি

নুর ও রাশেদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবিদেক : খুব শিগগিরই নুর ও রাশেদের নেতৃত্বে ‘গণ অধিকার পরিষদ’ নামে এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন।

তিনি জানান, আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগের নাম ‘গণ অধিকার পরিষদ’। ইতিমধ্যে এই উদ্যোগে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক আমলা, অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের গুণী ব্যক্তিরা।

রাশেদ বলেন, এটি মূলত: তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। তার মানে এই নয় যে, এই দলের সবাই বয়সে তরুণ, বরং বয়স্ক হয়েও একজন তারুণ্যের বলে বলিয়ান হতে পারেন চিন্তায়, কর্মে, উদ্যোমে। এখানে প্রবীণ-নবীণরা মিলে একটি সুন্দর দেশ গড়ে তুলবে। নাগরিক অধিকার নিশ্চিতে তারা কাজ করবেন।

ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অপেক্ষা এখন আনুষ্ঠানিক ঘোষণার। এর আগে বিভিন্ন সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর একাধিকবার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদের আদলে দেশে-বিদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে অধিকার পরিষদ গঠন করেছেন তারা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা