ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি–জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

সান নিউজ অনলাইন

কীভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, আমাদের একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার। সামনের নির্বাচনে নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না। কিন্তু এ নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

ক্ষমতা কারা পাবে বা পাবে না—এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা দূরে সরানোর চেষ্টা হচ্ছে। শুধু ভোটের হিসাব–নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আখতার হোসেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা