ছবি: সংগৃহীত
রাজনীতি
খালেদা জিয়াকে দেখতে গিয়ে

দেশের গণতান্ত্রিক উত্তরণের সাক্ষী হিসেবে খালেদা জিয়ার সুস্থতা চাইছেন এনসিপি নেতারা

সান নিউজ অনলাইন 

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, “দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠেই খালেদা জিয়া সবসময় যুদ্ধ করেছেন। রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই উনার জন্য দোয়া করবেন।”

মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে, উনি যেন সেটা নিজে দেখার সুযোগ পান। শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় উনাকে সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। তাই দেশবাসীসহ সবার কাছে উনার জন্য দোয়া চাই।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী যোগ করেন, “দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। দেশবাসীসহ সকলের কাছে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাই।”

নেতারা বলেন, খালেদা জিয়ার দীর্ঘায়ু দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সুস্থতার জন্য রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলের দোয়া প্রয়োজন।

যাত্রাপথে রাজনৈতিক নেতারা আরও আশ্বাস দেন, দেশের গণতান্ত্রিক উন্নয়নের প্রক্রিয়ায় খালেদা জিয়ার সুস্থ ও সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা