ছবি: সংগৃহীত
রাজনীতি
ঢাকা-১০ ও লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচনী প্রস্তুতি

উপদেষ্টা আসিফ-মাহফুজ ১০ ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে পারেন

সান নিউজ অনলাইন 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম—সরকার থেকে পদত্যাগ করতে পারেন। তবে কে কবে পদত্যাগ করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নানা প্রস্তুতি নিচ্ছেন এই দুই উপদেষ্টা। এর অংশ হিসেবে ৪ বা ৫ ডিসেম্বরের মধ্যে মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন। তাঁর দুই দিন আগে বা পরে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ।

গত ৯ নভেম্বর কুমিল্লার বদলে ঢাকা-১০ আসনে ভোটার হন আসিফ মাহমুদ। সেদিন তিনি জানান, ঢাকা থেকেই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ভোটার তালিকায় নাম স্থানান্তরের মূল লক্ষ্য হলো নিজের ভোট নিশ্চিত করা। নির্বাচনে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি চলছে এবং পদত্যাগ করেই তিনি ভোটে অংশ নেবেন।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, তিনি দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছেন এবং কবে পদত্যাগ করবেন, তা স্পষ্ট নয়।

এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, পদত্যাগের পর আসিফ মাহমুদ কোন দলে যোগ দিতে পারেন। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানায়, আপাতত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান। তবে বিএনপি ও গণঅধিকার পরিষদের সঙ্গে তাঁর আলোচনা চলছে। এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি পূর্বেই সম্ভাবনা নাকচ করেছিলেন। দলটির সঙ্গে সম্পর্কের অমিল থাকায় বিএনপি বা গণঅধিকার পরিষদে তাঁর যোগদানের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

সূত্রগুলো জানায়, তরুণ রাজনীতিবিদদের বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করেছিলেন আসিফ মাহমুদ। কিন্তু এনসিপির সহযোগিতা না পাওয়ায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে তাঁর ঘনিষ্ঠদের ‘মাইনাস’ করার অভিযোগ উঠলে দুই পক্ষের দূরত্ব আরও বাড়ে। সম্প্রতি বিভিন্ন দলের সঙ্গে তাঁর একাধিক বৈঠক হয়েছে বলে জানা গেছে। বিএনপি এখনো ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা করেনি, ফলে বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে এই আসনেই তিনি প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, দলীয় কোনো বৈঠকে এ ধরনের আলোচনা হয়নি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আসিফ মাহমুদ তাঁদের সঙ্গে দীর্ঘদিন আন্দোলনে ছিলেন। তাই আলোচনা স্বাভাবিক। তিনি যোগ দিতে চাইলে তাঁকে মূল্যায়ন করা হবে।

অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলমের ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট। ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, পদত্যাগের পর তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেই নির্বাচনে অংশ নেবেন। লক্ষ্মীপুর–১ আসনে শাপলাকলি প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। দলীয় সূত্র বলছে, তিনি এনসিপির গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন এবং উপদেষ্টা হিসেবেও তাঁকে যুক্ত করা হতে পারে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

নিহত মুজিবুরের পাশে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজ...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আর্জেন্টাইন খেলোয়াড়দের ম্যাচের আগের ভিডিও ফাঁস

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর বিষাদের সুর সারাবিশ্বে...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা