ছবি: সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়ার প্রতি দোয়া ও ভালোবাসার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা

সান নিউজ অনলাইন 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন। বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার প্রতি জনগণের আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, রাজনৈতিক বাস্তবতার বর্তমান পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে তারেক রহমানের দীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষা শেষ হবে এবং তিনি স্বদেশে ফিরে যেতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দল-মত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া করছেন। প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার সঙ্গে চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া দেশ–বিদেশের চিকিৎসক দলও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করছে।

বিএনপি আরও জানিয়েছে, খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য জনগণ যেন দোয়া অব্যাহত রাখে। তারেক রহমানের মন সার্বক্ষণিকভাবে মায়ের পাশে রয়েছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবার প্রতি একান্ত অনুরোধ জানানো হয়েছে, যাতে তিনি আবার স্বাভাবিক জীবন ও রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসতে পারেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা