ছবি: সান নিউজ
রাজনীতি

মুন্সীগঞ্জ-৩: প্রার্থিতা বাতিল চেয়ে বিএনপির অঙ্গ-সংগঠনের বিক্ষোভ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থিতা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের থানারপুল এলাকার জেলা কার্যালয়ের সামনে প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করে তারা।

এর আগে দুপুর থেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হন। পরে বিকেল ৪টার দিকে সমাবেশ শুরু হতেই প্রধান সড়কের এক পাশে নেতাকর্মীদের উপস্থিতিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় বক্তৃতা করেন শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি শাহীন মিয়া ও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম তপন।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, মীরকাদিম পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহমেদ, সদরের পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক পৌর কাউন্সিলর বাদশা সিকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা এ আসনে দলের ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনকে পরিবর্তন করে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সমাবেশ শেষে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের খালইস্ট, পুরাতন কাচারী, শহরের প্রধান বাজার, মালপাড়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানারপুল এলাকায় এসে শেষ হয়। এবং আগামীকাল মুক্তারপুর এলাকায় মশাল মিছিলের ডাক দেন।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন। এতে ওইদিন রাত থেকেই মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীদের সড়ক অবরোধ, ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টায়ারে আগুন জ্বালিয়ে ব্লকেড, মশাল মিছিল, সংবাদ সম্মেলন ও নারী সমাবেশসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা