ছবি: সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সান নিউজ অনলাইন

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া “খুব ক্রিটিক্যাল কন্ডিশনে” রয়েছেন। গত রোববার রাত থেকে তার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে বলে জানান তিনি।

সোমবার (১ ডিসেম্বর) বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংকালে আজম খান জানান, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য সংগ্রাম করছেন। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে শুধু দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলা যাচ্ছে না।”

তিনি আরও জানান, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। “সিসিউ থেকে আইসিউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট — যাই বলুন, সবই প্রযোজ্য। আমি শুধু এটুকুই বলতে চাই যে, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।”

আজম খান বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত আছেন আমেরিকা এবং ইংল্যান্ডের চিকিৎসকরা। বর্তমানে চীনের চিকিৎসকরাও তার চিকিৎসায় অংশ নিচ্ছেন। তিনি জানান, “সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। বাকি ভরসা আল্লাহর ওপর।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই দেশের ৩৮.৬ শতাংশ মানুষের

বাংলাদেশে প্রতি পাঁচজন মানুষের মধ্যে প্রায় দুজনই অ...

সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে বিনামূল্...

বন্যায় ক্ষতিগ্রস্ত ঋনগ্রহীতাদের থেকে কিস্তি আদায় স্থগিত

সাম্প্রতিক অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়িতে ক্ষ...

ভক্তদের অপেক্ষার অবসান, পর্দায় ফিরছেন তাহসান

অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাহসান খান।...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা