সংগৃহীত
রাজনীতি

পিআরসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান

সান নিউজ অনলাইন

জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে।

আজ রোববার (১২ অক্টোবর) ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের কাছে একযোগে স্মারকলিপি দেন দলটির নেতারা।

ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। স্মারকলিপি দেওয়ার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ কর দলটি।

সমাবেশে নূরুল ইসলাম বুলবুল প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেন, আমরা আপনার রাজনৈতিক পরিচয় জানি। আপনি কোন্ দলের আনুগত্য করেন সেটাও আমরা জানি। আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন, আপনি সরে দাঁড়াবেন। কিন্তু কোনো চক্রান্তমূলক নির্বাচনের যদি পাঁয়তারা করেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।

তিনি বলেন, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া আগের নিয়মে নির্বাচনের দিকে অগ্রসর হয়, আমরা বুঝব এ দেশের ১৮ কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনারা একটি দলের আনুগত্য করছেন। এ দেশের মানুষ তা হতে দেবে না।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা 

কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি লজিস্টিক ও সাপ...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্ম...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আজ বুধবার (১৫ জুলাই) কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা