রাজনীতি

জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তাঁর বাসার সামনে সংবাদ সম্মেলন, পোড়ানো হলো কুশপুত্তলিকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে, ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন। আজ শনিবার বিকেল চারটার পর রাজধানীর উত্তরায় অবস্থিত জি এম কাদেরের বাসার সামনে আয়োজিত সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি। পরে সেখানে জি এম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

সংবাদ সম্মেলনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ সাংবাদিকের বলেন, জি এম কাদের এবং জাতীয় পার্টি ছিল ভারতের পালিত দল এবং আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল। তারা পরপর তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। সে জন্য তদন্ত সাপেক্ষে তাদের নিষিদ্ধ করতে হবে।

সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করা; তদন্ত সাপেক্ষে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং ২৪ ঘণ্টার মধ্যে জি এম কাদেরকে গ্রেপ্তার করা; পুলিশ সংস্কার কমিশন কার্যক্রম পুনর্বহাল করা; ৫০ হাজার বিপ্লবী পুলিশ নিয়োগ দেওয়া এবং আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া।

জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে উত্তরায় তাঁর বাসার সামনে সংবাদ সম্মেলন করেন ও কুশপুত্তলিকা পোড়ান জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের নেতা–কর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে জি এম কাদেরের বাসার সামনে তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনে যান সংবাদ সম্মেলনকারীরা। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা এবং ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও এতে যোগ দেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরুল হকসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা