সংগৃহীত ছবি
রাজনীতি

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : দেশে ‘বিপ্লবী গণজোট’ নামে দেশে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ২২ দফা সংস্কার প্রস্তাব নিয়ে ছয়টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন মিলে এই জোট গঠিত হয়।

আরও পড়ুন : নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে জোটের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশের গণ মুক্তি পার্টির আব্দুল মোনেম, বাংলাদেশ গ্রীন পার্টির মো. মোজাম্মেল হক, বাংলাদেশ সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির, বিপ্লবী গরিব পার্টির মো. দিদার হোসেন, বাংলাদেশ পাঠক ফোরামের জসীম উদ্দীন রাজা, প্রয়াত নেতা স্মৃতি সংসদের অলক চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন : সরকারি নির্মাণে পোড়া ইট বন্ধ হবে

বিপ্লবী গণজোটের সমন্বয়ক আব্দুল মুনেম লিখিত বক্তৃতায় ২২ দফা তুলে ধরেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রাপ্তি ও আশংকামুক্তির লক্ষ্যে তাদের করণীয় ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ। বিদ্যমান সংবিধান স্থগিতকরণ। সম্ভাব্য সংস্কারের প্রস্তাব ও কর্মপন্থা উল্লেখ পূর্বক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা। প্রেসিডেন্ট ও অন্তর্বর্তীকালীন সংবিধানের বৈধতা প্রশ্নে গণভোটের আয়োজন।

বক্তৃতায় আব্দুল মোনেম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি ভোটে নির্বাচিত না হলেও ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের ম্যান্ডেটের সরকার। এ সরকার ব্যর্থ হলে রাষ্ট্র এবং জনগণকে সীমাহীন সংকটের মুখোমুখি হতে হবে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এই সরকারের হাত দিয়েই হতে হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা