ভাবনা
মতামত

যেখানে ভাবনারা যেমন

ফারহানা ইসলামঃ বেঁচে থাকার জন্য যতটুকু নাহলেই নয় ঠিক ততটুকু পেলেই এক জীবন অতিক্রম করা যায় অনায়াসে। মাঝখানে কিছু নিঃস্বার্থ প্রণয়ের দাবিদার অনেকেই।

যে প্রণয় আত্মীয়তার সম্পর্ক না মেনেও আত্মার সম্পর্ক সৃষ্টি করে। যে কোন কারণ ছাড়াই থেকে যাবে শুরু থেকে অন্তে। ব্যাস এতটুকু পেলেই সেই অনেকের মত আমিও সন্তুষ্টিতে জীবন পার করে দিতে পারবো।

এখন যে আমি খুব বেশি অসন্তুষ্টিতে আছি তাও কিন্তু নয়। অবশ্য কোন পরিস্থিতিতেই অসন্তুষ্টি প্রকাশ করিনা। অসন্তুষ্ট হবোই বা কেনো !যতটুকু পেয়েছি বা হারিয়েছি তার কিছুইতো পাওয়ার কথা ছিলো না। তাহলে হারানোতেই এত আক্ষেপ রাখবো কেনো! মেনে নিতে হবে ক্ষুদ্র এ জীবনে কোন কিছুই অত্যাবশ্যকীয় নয়।

যা আমার না তা আমার ছিলো না আর কোনদিন আমার হবেও না। শুধু মাঝেমাঝে আমরা মরিচিকার পিছু ছুটে কিছু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলি। যে মরিচিকা সাময়িক বিনোদন সৃষ্টি করলেও পরিশেষে বুঝিয়ে দিয়ে যায় সময়ের কঠিন মূল্য।

সময়ের সাথে যখন জীবনের রংও বদলে যায় তখন এমন হাজারো মরিচিকাময় মুহূর্ত আমরা ভুলে যাই হঠাৎ করেই। নতুন করে আবারো ছুটি।আমরা ছুটতে থাকি নতুনত্বের আশায়।

তবুও সবকিছু ভুলে দীর্ঘশ্বাসে যদি বলতে পারা যায় “আমি যেমন আছি ঠিক যেভাবে আছি তাতেই ভালোভাবে বাঁচতে চাই” তাহলে জীবনে নতুন করে আর মরিচিকাময় কোন অধ্যায়ের সূচনা হবে না।

সময় বদলায়,বদলাবেই।আর আমরাও একদিন সব মায়া বিসর্জন দিয়ে এগিয়ে যাবো অন্তিমদশায়। কারণ এ জীবনে সত্যিই কিছু অত্যাবশ্যকীয় নয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল (২১ সেপ্টেম্বর) নিউই...

পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবী থানাধীন সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের...

হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেস...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা