ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

অভিনেতা জসিম উদ্দিনের প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : গাড়ির ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (০৮ অক্টোবর ) ২৩ আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ। ১১ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

৬২৪ - ( ২ হিজরী ) কিবলা বায়তুল মোকাদ্দাস হতে কাবায় পরিবর্তন করা হয়।

১২৫৬ - ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৭৩৫ - ফরাসী গণিত ও ভুগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ লক্ষ্যে ফরাসী সরকার বিজ্ঞান একাডেমির ঐ গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন।

১৮৮১ - ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘুর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল।

১৮৮৫ - ফরাসীরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সাথে যুদ্ধ বিগ্রহের কারণে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল। এরপর ফ্রান্স ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয়।

১৯৯০ - দখলদার ইসরাইলী সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনীদের উপর নৃশংস হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং আরো বহু ফিলিস্তিনী আহত হয়।

১৯৯১ - স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

২০০৫ - উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লক্ষ মানুষ আহত হয়েছিল।

জন্মদিন:

১৮৬২ - আলাউদ্দিন খাঁ,উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত বাঙালি সেতার ও সানাই বাদক।

১৯২২ - ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সমরেশ রায়।

১৯২৮ - ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৬৫ - জগলুল হায়দার, আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক।

আরও পড়ুন : এবার বাংলা সিনেমায় মৌনী!

মৃত্যুবার্ষিকী :

১৮৮০ - বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ।

১৯৯২ - জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট।

১৯৯৮ - আবুল খায়ের জসিম উদ্দিন (পেশাদার নাম জসিম ১৯৫০ – ১৯৯৮) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ফাইট পরিচালক ও একজন মুক্তিযোদ্ধা। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথপ্রদর্শক হিসেবে মনে করেন। তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন। ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়। জসিম ১৯৫০ সালের ১৪ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। জসিম ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন।

২০১১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা