মৌনী রায়
বিনোদন

এবার বাংলা সিনেমায় মৌনী!

সান নিউজ ডেস্ক: টলিপাড়ায় জোর গুঞ্জন চলছে এবার নাকি বাংলা সিনেমায় দেখা যাবে অভিনেত্রী মৌনী রায়কে। বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করে হয়েছেন ব্যাপক প্রশংসিত। খল ‘জুনুন’ চরিত্রে তার অভিনয় অবাক করেছে দর্শকদের।

আরও পড়ুন: বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

ইন্ডাস্ট্রিতে আছেন প্রায় ১৬ বছর। অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’-এর হাত ধরে হিন্দি সিনেমায় অভিষেক ঘটে অভিনেত্রী মৌনীর। প্রবাসী বাঙালি তিনি। তাই এতদিন হিন্দিতেই কাজ করে এসেছেন। তবে যতই প্রবাসে বাস হোক না কেন, আগে তো তিনি বাঙালি। তাই কলকাতার প্রতিও তেমনই টান নায়িকার।

একদিকে ‘ব্রহ্মাস্ত্র’র আকাশছোঁয়া সাফল্য তারমধ্যেই কলকাতায় ঘুরে গেলেন অভিনেত্রী। একটি বিজ্ঞাপনে তাকে দেখেও ফেলেছেন দর্শক। নাচের রিয়্যালিটি শোয়ে বিশেষ অতিথি হিসাবেও নজর কেড়েছিলেন। তবে কি এ বার টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী?

মৌনীর কলকাতা সফর উসকে দিয়েছিল এমন অনেক প্রশ্ন। গণমাধ্যমে প্রকাশ, শিগগির নাকি বাংলা ছবিতে দেখা যাবে মৌনীকে। আসছে রক্তিম চট্টোপাধ্যায় প্রযোজিত, অঙ্কুশ হাজরা নিবেদিত নতুন সিনেমা ‘মির্জা’।

এই সিনেমার হাত ধরেই নাকি বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে মৌনী রায়ের। সিনেমাতে একটি বিশেষ গানের জন্য ফোন গিয়েছে নায়িকার কাছে। যদিও অভিনেত্রীর তরফ থেকে এখনো চূড়ান্ত কিছুই জানানো হয়নি।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে খলনায়কের নাম। অঙ্কুশের বিপরীতে খলনায়ক হিসাবে দর্শক দেখবেন দিব্যেন্দু ভট্টাচার্যকে। ‘ধানবাদ ব্লুজ’-সহ একাধিক সিরিজে তাকে দেখেছেন দর্শক। নায়ক, খলনায়ক প্রকাশ্যে এলেও এই সিনেমাতে নায়িকা কে হবেন? তা এখনও ঠিক হয়নি।

মৌনী-সহ আর কী কী চমক দেখা যাবে অঙ্কুশের এই নতুন সিনেমাতে, এখন সেটাই দেখার অপেক্ষা। সূত্র: আনন্দবাজার

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা