ইতিহাসের এই দিনে বুলবুল আহমেদের প্রয়ান
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কিংবদন্তি বুলবুল আহমেদের প্রয়ান

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আক্রান্ত ৮ লাখের বেশি মানুষ

আজ শুক্রবার (১৫ জুলাই) ৩১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ১৫ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী

১০৯৯ - ক্রুসেডাররা বাইতুল মোকাদ্দাস দখল করে

১৫৮৮ - ব্রিটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।

১৮১৫ - ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।

১৮৫৭ - কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।

১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়।

১৯৩৫ - কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।

১৯২৭ - অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।

১৯৩৯ - নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।

১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।

১৯৪৮ - জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ।

১৯৭৩ - বাংলাদেশ এর সংবিধান প্রথম সংশোধনী পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের জন্য আইন পাস ও তা কার্যকর করা হয়।

১৯৭৫ - মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূযয়ে নভোযানের সংঘর্ষে বিস্ফোরণ।

১৯৭৭ - বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৮৭ - তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।

২০১০ - ভারতীয় টাকার প্রতীক (₹) ভারত সরকার সর্বসমক্ষে প্রকাশ করে।

জন্ম বার্ষিকী

১৬০৬ - রেমব্রন্ট, হল্যান্ডীয় শিল্পী।

১৮২০ - অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার।

১৮৬১ - শরৎকুমারী চৌধুরানী, বাঙালি লেখিকা।

১৮৯৩ - নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।

১৯০৩ - কুমার স্বামী কামরাজ নাদার, ভারত-রত্নে সম্মানিত রাষ্ট্রনেতা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।

১৯১৭ - আফগান কমিউনিস্ট নেতা নূর মোহাম্মদ তারাকি।

১৯২৫ - বাদল সরকার, বাঙালি নাট্যব্যক্তিত্ব।

১৯৪১ - রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।

১৯৫৪ - মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।

১৯৫৯ - ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন।

১৯৬১ - ফরেস্ট হুইটেকার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।

১৯৭৬ - ডিয়ান ক্রুগা, জার্মান-মার্কিন অভিনেত্রী ও ফ্যাশন মডেল।

১৯৭৭ - আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।

আরও পড়ুন: চলে গেলেন বিচারপতি এবাদুল হক

মৃত্যু বার্ষিকী

১৮১৭ - রুশ অভিযাত্রী, ভারতবিদ্যা বিষয়ের পণ্ডিত ও বেঙ্গলি থিয়েটারের প্রতিষ্ঠাতা গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ।

১৮৭৮ - সমাজ সংস্কারক রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।

১৯০৪ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।

১৯১৯ - নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার।

১৯৬০ - লরেন্স টিবেট, মার্কিন অপেরা সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র ও বেতার অভিনেতা।

১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিনে।

২০১০ - জন্মনাম তাবাররুক আহমেদ। অভিনয় জগতে তাকে সবাই চেনে বুলবুল আহমেদ নামে। বাংলা নাটক ও চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেতা ছিলেন তিনি। 'ধীরে বহে মেঘনা' (১৯৭৩), 'সূর্য কন্যা' (১৯৭৫), 'সীমানা পেরিয়ে' (১৯৭৭), 'রূপালী সৈকতে' (১৯৭৯), 'মোহনা' (১৯৮২) ও 'মহানায়ক' (১৯৮৪) সিনেমাগুলোতে প্রধান চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কাড়েন।প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু।

২০১২ - সেলেস্ট হোম, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

২০১৭ - মার্টিন ল্যান্ডাউ, মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা