ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

আসল গুড় চেনার উপায়

লাইফস্টাইল ডেস্ক: শীতের আমেজ শুরু হতে না হতেই বাজারে গুড় উঠতে শুরু করেছে। গুড়ের ঘ্রাণে মুগ্ধ হয় না, এমন মানুষ কমই আছে। শীতকালে গুড় দিয়ে তৈরি হয় বাহারি সব পিঠা। গুড় ছাড়া যেন পিঠার স্বাদ বাড়ে না।

আরও পড়ুন: শীতে আর্থ্রাইটিসের ব্যাথা কমাবে ৩ খাবার

তবে স্বাদের পাশাপাশি গুড়ের অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। তাই চিনির বদলে গুড় খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ এটি শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বের করে শরীর পরিষ্কার রাখতে সাহায্য় করে। এমনকি সর্দি-কাশির মতো সমস্যাও দূরে রাখে।

তবে বর্তমানে বাজারে যেসব গুড় পাওয়া যায়, সেগুলোর বেশিরভাগই কেমিক্যাল মিশ্রিত, যা শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু দোকানে গিয়ে কীভাবে বুঝবেন, কোনটা আসল গুড় আর কোনটাতে কেমিক্যাল মেশানো আছে?

আরও পড়ুন: ফুলকপি না বাঁধাকপি এগিয়ে?

জেনে নিন আসল গুড় চেনার উপায়-

১) কেমিক্যালবিহীন গুড়ের রং হয় কালচে বা গাঢ় বাদামি।

২) গুড়ের রং সাদা, হলুদ বা লাল হলে বুঝতে হবে কেমিক্যাল মেশানো আছে।

৩) গুড়ের স্বাদে যদি নোনতা হয়, তাহলে বুঝতে হবে কেমিক্যাল মেশানো আছে।

আরও পড়ুন: শীতে এড়িয়ে যেতে হবে ৩ ভুল

গুড়ের বিভিন্ন উপকারিতা:

গুড়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, গ্লুকোজ, সুক্রোজ, ক্যালসিয়াম ও ফসফরাস। হালকা গরম পানির সাথে গুড় মিশিয়ে পান করলে বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়। এছাড়া সৌন্দর্য বৃদ্ধির জন্যও গুড়ের পানি দারুণ উপকারী।

সর্দি-কাশির সমস্যায়ও গরম পানির সাথে গুড় মিশিয়ে পান করলে উপকার মেলে। অনেকের শীতকালে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যা থাকে। তাদের জন্যও গুড়ের পানি উপকারী।

আরও পড়ুন: শীতকালে ত্বকের যত্ন যেভাবে!

এছাড়া গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস ও মিনারেলস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে বিভিন্ন ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ায়।

গুড়ে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা অ্যানিমিয়ার রোগীদের জন্য দারুণ উপকারী। এছাড়া রক্ত পরিশুদ্ধ রাখতেও দারুণ সাহায্য করে গুড়। ওজন কমাতেও সাহায্য করে গুড়ের পানি। সেই সাথে আর্থ্রাইটিসসহ অন্যান্য হাড়ের সমস্যাও দূর করে গুড়। সূত্র: এবিপি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা