লাইফস্টাইল

ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল

সান নিউজ ডেস্ক: বাজারে শীতকালীন নানা সতেজ শাক-সবজিতে ভরপুর। পুষ্টিগুণে শীতের সবজির জুড়ি নেই। সবুজ শাক সবজি স্বাস্থের অনেক উপকারি। তার মধ্যে অন্যতম হলো ফুলকপি।

ফুলকপি দিয়ে তরকারি রান্না করেই খেতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোলও খেতেও বেশ সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: ইলিশের ঝাল কষা

উপকরণ

১. ইলিশ মাছ ৩-৪ পিস
২. পেয়াঁজ কুচি ৩ টেবিল চামচ
৩. আদা ও জিরা বাটা
৪. লবণ স্বাদমতো
৫. হলুদ পরিমাণমতো
৬. টমেটো কুচি ২টি
৭. সরিষার তেল পরিমাণমতো
৮. কাঁচা মরিচ ৪-৫টি
৯. ধনেপাতা কুচি
১০. ফুলকপি একটি (বড় টুকরো করে কাটা)
১১. মরিচের গুঁড়া ২ চা চামচ

আরও পড়ুন: কই মাছের দোপেঁয়াজা

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছের পিসগুলো লবণ-হলুদ মাখিয়ে নিন। এরপর প্যান গরম করে মাছের টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন। তারপর সেই গরম তেলে ফুলকপি ও আলু হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর আবার প্যানে পেঁয়াজ কুচি ভেজে নিন। তারপর আদা ও জিরা বাটা দিয়ে দিন।

মসলা থেকে তেল ছাড়লে স্বাদমতো লবণ দিয়ে অন্দাজমতো মরিচ ও হলুদ গুঁড়া দিয়ে দিন। তারপর টমেটো কুচি দিয়ে দিন। ভালো করে মসলা কষতে থাকুন। তারপর ভেজে তুলে রাখা ফুলকপি দিয়ে দিন। ভালো করে মসলার সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণমতো পানি দিয়ে।

১০-১৫ মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। ১৫ মিনিট পনেরো পর ঢাকনা খুলে মাছের টুকরো দিয়ে দিন। সবশেষে ধনেপাতা ও ফালি করে কাঁচা মরিচ ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই তরকারি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা