লাইফস্টাইল

শাড়ি পরার অভিনব কৌশল!

সান নিউজ ডেস্ক : হাল ফ্যাশনে জনপ্রিয় হয়ে উঠেছে শাড়ির সঙ্গে বাহারি বেল্টের সমন্বয়। শাড়ির সঙ্গে বেল্ট শুধু নজরকাড়াই নয় বরং স্টাইলেও এনেছে ভিন্নতা।

আরও পড়ুন : চাষাবাদ বাড়াতে হবে

বর্তমান বলিউড অভিনেত্রীদের মধ্যেও শাড়ির সঙ্গে বেল্ট পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে ফ্যাশন সচেতনরাও শাড়ি পড়ে নতুন লুক ক্রিয়েট করছে এভাবেই।

বিভিন্ন ধরনের শাড়ির সঙ্গে আপনি পছন্দ অনুযায়ী ও মানানসই বেল্ট পড়তে পারবেন। মোটা বা পাতলা কিংবা কোরসেট ঘরানার বেল্টও পরতে পারবেন শাড়ির সঙ্গে।

চামড়ার পাশাপাশি এখন ধাতব বেল্টও ফ্যাশনে জনপ্রিয় হয়ে উঠেছে। এখন শুধু শাড়িই নয় বরং কুর্তি থেকে শুরু করে কাফতান, লেহেঙ্গাসহ গাউনের সঙ্গেও কোমরে বাঁধছেন বেল্ট। এতে পুরো লুকেই আসছে পরিবর্তন। যা সত্যিই অসাধারণ।

আপনি যদি শাড়ির সঙ্গে বেল্ট পরতে চান সেক্ষেত্রে কীভাবে স্টাইল করবেন তা অবশ্যই জানতে হবে। না হলে পুরো লুকটিই নষ্ট হয়ে যাবে।

যদিও আপনি পছন্দসই বেল্ট পরতে পারেন যে কোনো শাড়ির উপরই, তবে ঠিক কীভাবে শাড়ির সঙ্গে বেল্ট পরবেন তা জেনে নিন-

কোরসেটস

কোরসেটস অনেকটা চওড়া ধাঁচের বেল্ট। শাড়ির সঙ্গে বিভিন্ন কাটওয়ার্কের কোরসেট পরতে পারেন। চেহারায় গ্ল্যামার, চিকনেস ও স্টেটমেন্ট যোগ করতে পরুন কোরসেট।

এটি পরলে আপনাকে অনেকটা স্লিমও দেখাবে। কোমরের দিকটা বেশ কার্ভ করতে সাহায্য করে কোরসেট। যারা একটু স্বাস্থ্যবতী তারা শাড়ির সঙ্গে বেল্ট পরলে অনেকটাই নিজেকে স্লিম দেখাতে পারবেন।

আরও পড়ুন : চাষাবাদ বাড়াতে হবে

ফ্যাব্রিক শাড়ি বেল্ট

আপনি হয়তো ক্যাটরিনা কাইফ কিংবা শিল্পা শেঠিকে শাড়ির ফেব্রিকের বেল্ট পরতে দেখে থাকবেন! এটিও খুবই ভালো একটি আইডিয়া, শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে বা একই ফেব্রিকের বেল্ট পরেও নতুন এক লুক ক্রিয়েট করতে পারেন।

এই বেল্ট আপনার শাড়ি, বর্ডার বা অনুরূপ প্রিন্টের একটি ফ্যাব্রিক স্ট্রিপ হতে পারে। তবে এ ধরনের বেল্টগুলো যেন বেশি চওড়া না হয় সেদিকে খেয়াল রাখবেন।

জ্যাকেট ও বেল্ট

শাড়ির পড়েও ফিউশন লুক ক্রিয়েট করতে এর উপরই পরতে পারেন লম্বা জ্যাকেট। আর কোমরে বেঁধে নিতে পারেন নান্দনিক একটি বেল্ট। বিভিন্ন অনুষ্ঠানেও আপনি এই লুকে হাজির হতে পারেন।

অবশ্যই আপনার শাড়ির সঙ্গে বেল্ট ও জ্যাকেটের যেন সামঞ্জস্যতা থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর অবশ্যই এক্ষেত্রে চিকন বেল্ট পরার চেষ্টা করুন, এতে আরও সুন্দর দেখাবে আপনাকে।

আরও পড়ুন : তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

চামড়ার বেল্ট

যুগ যুগ ধরে ফ্যাশনে চামড়ার বেল্টের কদর আজও কমেনি। শাড়ির সঙ্গে চাইলে চামড়ার বেল্টও পরতে পারেন। চিকন বা চওড়া যে কোনো ধরনের লেদার বেল্ট আপনি পরতে পারেন।

সব সময় যে শাড়ির সঙ্গে এর রঙের মিল থাকতে হবে তা কিন্তু নয়, চাইলে কন্ট্রাস্ট করেও পরতে পারেন ভিন্ন রঙের বেল্ট।

ধাতব বেল্ট

বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ধাতব বেল্ট। শাড়ি বা পার্টি যে কোনো অনুষ্ঠানেই আপনি শাড়ির সঙ্গে ধাতব চকচকে ঘরানার বেল্ট পরতে পারেন।

এ ধরনের বেল্টগুলোর রং বেশিরভাগই সোনালি, রূপালি কিংবা অক্সিডাইজের হয়। ফলে কোনো রঙের শাড়ির সঙ্গেই মানিয়ে যায় এসব চকচকে ধাতব বেল্ট।

বাজারে এমনকি অনলাইনেও এখন আপনার বিভিন্ন ধরনের বেল্ট পেয়ে যাবেন। ধরন বুঝে বেল্টের দামেও ভিন্নতা আসতে পারে।

আরও পড়ুন : সীমান্তে গোলাগুলি বন্ধ হবে

বিভিন্ন ধরনের ফ্যান্সি বেল্টের দাম কমের মধ্যেই পেয়ে যাবেন। তবে লেদারের বেল্টসহ কোরসেটগুলোর দাম তুলনামূলক বেশি হতে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

আল-কায়েদার ‘গোপন সেল’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধ...

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা