ছবি: প্রতীকী
লাইফস্টাইল

দ্রুত মেকআপ করার উপায়

সান নিউজ ডেস্ক: নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মেকআপের ভূমিকা অপরিহার্য। অনেকেই মেকআপ করতে কিছু নিখুঁতভাবে শেষ করতে পারে না।

আরও পড়ুন: হেমা মালিনীর সৌন্দর্যের রহস্য!

অনেকে হয়তো জানেই না মেকআপ করার সময় কোনটার পরে কোনটা ব্যবহার করতে হবে। শার্প কন্টোরিং, মেকআপ ব্লেন্ড কোনোটাই ঠিকভাবে জানে না। এসব কারণে মেকআপ করলেও আসে না পারফেক্ট লুক।

যেকোনো উৎসব-আয়োজনে একটুখানি সাজগোজ তো করা হয়ই। তাই মেকআপের টুকিটাকি জেনে রাখা ভালো। মূল বিষয়গুলো জানা থাকলে ৫ মিনিটেই মেকআপ শেষ করতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: কারিনা কাপুরের গোমর ফাঁস

১. মুখ প্রস্তুত করা: মেকআপ শুরুর আগেও কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। যেমন প্রথমেই আপনাকে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর লাগিয়ে নিতে হবে টোনার। এরপর ব্যবহার করবেন ময়েশ্চারাইজার। এই পর্যায়ে আপনার মুখ মেকআপের জন্য প্রস্তুত।

২. মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্য: মেকআপ দীর্ঘস্থায়ী করতে চাইলে প্রাইমার ব্যবহার করতে হবে। এটি ভালো করে মুখে লাগিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এতে ত্বকের উপরিভাগ মসৃণ হবে। প্রাইমার লাগানোর পর মেকআপ শুরু করতে হবে।

৩. ফাউন্ডেশন ব্যবহার: মুখে অতিরিক্ত ফাউন্ডেশন লাগিয়ে ভারী প্রলেপ কেন তৈরি করবেন না। সামান্য ফাউন্ডেশন নিয়ে তা মুখে লাগিয়ে নিন। ফাউন্ডেশনের পরিবর্তে ব্যবহার করতে পারেন সিসি বা বিবি ক্রিমও।

৪. কনসিলার ব্যবহার: ত্বকে দাগছোপের সমস্যা থাকলে তা ঢাকার জন্য ব্যবহার করতে হবে কনসিলার। অনেকের চোখের নিচে কালি থাকতে পারে। এক্ষেত্রেও কনসিলার ব্যবহার করবেন। চোখের নিচে ও আপনার মুখে যে যে জায়গায় দাগছোপ আছে, সেখানে কনসিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

৫. হাইলাইটার ও ব্লাশ: মেকআপের শেষের দিকে ব্যবহার করতে হবে হাইলাইটার ও ব্লাশ। আপনি চাইলে কন্টোর করতে পারেন। এক্ষেত্রে কন্টোর স্টিক ব্যবহার করুন। এরপর চিক বোন, নাকের ডগা, কপাল ও থুতনিতে হাইলাইটার লাগিয়ে নিন। সেইসঙ্গে গালে হালকাভাবে ব্লাশ করুন।

৬. চোখের মেকআপ: মুখের মেকআপ তো শেষ হলো, চোখের মেকআপ করবেন না? চোখের সাজের জন্য কিছুটা সময় বাড়তি লাগবে। কাজল, আইলাইনার, মাস্কারা তো ব্যবহার করবেনই, সেইসঙ্গে ম্যাচিং আইশ্যাডো লাগাতে পারেন।

৭. সেটিং স্প্রে ব্যবহার করুন: মেকআপ শেষ করে বাইরে বের হলে গরমের কারণে মেকআপ গলতে শুরু করতে পারে। এটি হতে দেওয়া যাবে না। সেজন্য আপনাকে অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করতে হবে। তাহলে দীর্ঘ সময় পরও মেকআপ ঠিক থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা