লাইফস্টাইল

চিকেন উইংসকে আরও মুচমুচে করুন

সান নিউজ ডেস্ক : বাঙালির পাতে হয় চপ-মুড়ি, নয়তো মুখরোচক খাবারের হাতছানি। নিরামিষ থেকে আমিষ, সব রকম উপাদান দিয়েই বাঙালি স্ন্যাক্স বানাতে ওস্তাদ। ভাজাভুজির পর্বে চিকেন যে তার বরাবরের পছন্দ, তার প্রমাণ ফাস্ট ফুডের দোকানের চিকেন পাকোড়া থেকে ফুড চেনের ফ্রায়েড চিকেন বিক্রির বহর দেখলেই বোঝা যায়।

তবে রেসিপি জেনে গেলে এই পদ খুব সহজে বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই। জেনে নিন রান্নার কৌশল।

উপকরণ:

চিকেন উইংস: ৬ পিস, মধু: ২ টেবিল চামচ, গন্ধরাজ লেবুর রস: এক চামচ, লাল লঙ্কার কুচি: স্বাদ মতো, গন্ধরাজ লেবুর খোসা কোরা: এক চামচ, ধনেপাতা কুচি: এক চামচ, চালের গুঁড়ো: দু'-এক চিমটে, ট্যাবাসকো সস: এক চামচ, গোলমরিচ: স্বাদ মতো, নুন: স্বাদ মতো

প্রণালী:

চিকেন উইংস ভালো করে ধুয়ে তাতে সব মশলা মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন পাঁচ-ছ'ঘণ্টার জন্য। রান্নার এক ঘণ্টা আগে বের করে নিন। এ বার ম্যারিনেট করা চিকেন উইংসগুলো ডুবো তেলে ভেজে গন্ধরাজ লেবুর রস ও গোল মরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা