লাইফস্টাইল

তৈলাক্ত ত্বকের সমাধান

সান নিউজ ডেস্ক : ত্বকের তেলতেলে ভাব যেমন দেয় অস্বস্তি তেমনি দেখতেও ভালোলাগে না। আবার তেলের কারণে ত্বকে ব্রন দেখা দেয়। তবে কয়েকটি পন্থা অবলম্বন করে ত্বকের তেলতেলে ভাব কমানো সম্ভব।রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ত্বকের তেল কমানোর কয়েকটি উপায় এখানে দেওয়া হলো।

হালকা ফেইস ওয়াশ: তেল পরিষ্কারক ফেইস ওয়াশ দিয়ে দিনে দুবার মুখ পরিষ্কার করুন। এর মাধ্যমে ত্বকের তেল উৎপাদন কমিয়ে লোমকূপে ময়লা জমা কমানো যায়। ভারী পরিষ্কারক মুখের তেল দূর করার পাশাপাশি মুখের ত্বক শুষ্ক করে ফেলে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ত্বকে আরও তেল উৎপাদন হয়।

‘মাইসেলার ক্লিঞ্জিং ওয়াটার’ যে কোনো ভালো প্রসাধনী বিক্রেতার কাছ পাওয়া যায়।

মাইসেলার ওয়াটার: এই পানি ত্বকে টোনারের মতো কাজ করে। অপ্রয়োজনীয় সিরাম (ত্বকের তৈলাক্ত তরল) কমাতে সাহায্য করে। তবে ত্বক যেন খুব বেশি শুষ্ক হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

ব্লটিং শিট: ব্লটিং শিটে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা তেল কমাতে সাহায্য করে। প্রতিদিন দুয়েকটি করে শিট ব্যবহার করুন। ত্বক পরিচর্যার জন্য ব্লটিং শিট প্রসাধনীর দোকান থেকে সংগ্রহ করা সম্ভব।

মাস্ক: তেল কমাতে ও ময়লা দূর করতে মাটির মাস্ক সবচেয়ে ভালো কাজ করে। আর্দ্রতা রক্ষা করতে এরসঙ্গে মধু ও শিয়া বাটার যোগ করতে পারেন।

খাদ্যাভ্যাস: অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যতটা সম্ভব অতিরিক্ত চিনি ও চর্বি খাওয়া থেকে বিরত থাকুন।

ফেইশল করা: যদি মাঝে মধ্যেই স্যালনে ফেইশলের জন্য যেয়ে থাকেন তাহলে ‘ভাপ নেওয়া‘ থেকে বিরত থাকুন। কারণ এটা আর্দ্রতা বন্ধ করে ও ত্বক আবার তৈলাক্ত করে ফেলে।

চিকিৎসকের পরামর্শ: ত্বক খুব বেশি তৈলাক্ত হলে এবং সাধারণ পদ্ধতিগুলো কাজে না আসলে চর্মরোগ-বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা