লাইফস্টাইল

ইলিশ মাছের মালাইকারি

লাইফস্টাইল ডেস্ক: মালাইকারি সাধারণত আমরা চিংড়ি মাছের খেয়ে থাকি। ইলিশের খাই সর্ষে ইলিশ। কিন্তু ইলিশ মাছ দিয়েও মালাইকারি হতে পারে এবং তা স্বাদে কোন অংশে কম নয় কিন্তু। দেখে নেওয়া যাক ইলিশ মাছের মালাইকারির রেসিপি টি।

উপকরণ
ইলিশ মাছ ১টা কেটে ধুয়ে রাখুন, পিঁয়াজ বেরেস্তা ১ কাপ, পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদমতো,পোস্তদানা বাটা ১ চা চামচ, জিরে বাটা ১ চা চামচ, চিনি ১ চা চামচ, নারকেল দুধ ১ কাপ, গুঁড়ো দুধ ১ টেবিল চামচ, তেঁতুলেক ক্বাথ ১ টেবিল চামচ, সয়াবিন তেল ১ কাপ, কিসমিস ২ চা চামচ, কাঁচা লঙ্কা ৮টি।

পদ্ধতি
তেল গরম করে এতে ১/২ কাপ পিয়াজ বেরেস্তা দিন। তারপর এতে আাদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, পোস্তবাটা, নুন, নারকেল দুধ ও দুধ গুলিয়ে দিয়ে দিন। অল্প জল দিন। মশলা ফুটে উঠলে মাছগুলো দিন। মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। ঢেকে দিন। ৫ মিনিট পর জল শুকিয়ে তেল উপরে উঠলে তেতুলের মাড় দিন ও কাঁচা লঙ্কা ও চিনি দিন। ২ মিনিট পর বাকি পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দিন। কিসমিস দিন ২ চা চামচ। কিছুক্ষণ রেখে নামিয়ে পরিবেশন করুন পোলাও অথবা ভাতের সাথে মজাদার ইলিশ মাছের মালাইকারি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা